শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

না’গঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনের লাঠি মিছিল

 

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

 

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে প্রতিবাদ মিছিল করেছে হোসিয়ারী সমিতি।

শনিবার (২৪ মে) দুপুরে হোসিয়ারি পল্লী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শহরের ব্যবাসায়িক প্রানকেন্দ্র  নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান সিনেমা হল এলাকায় এই লাঠি মিছিল কর্মসূচি পালন করা হয়।

এ মিছিলে লাঠি-বাঁশি নিয়ে হোসিয়ারি ব্যবসায়ী ও সমিতির নেতাসহ ব্যবসায়িক ব্যাক্তিগন অংশ নেন।

এসময় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা সকল ব্যবসায়ী সমাজ লাঠি ও বাঁশি নিয়ে মিছিলে অংশ গ্রহন করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে চাঁদা দাবি করে এরই  প্রতিবাদের অংশ হিসেবে মিছিল সংগঠিত হয়।

তিনি অভিযোগ করেন, সপ্তাহের শেষ দিনে বেতন পেয়ে বাড়ি ফেরার পথে প্রায়শই হোসিয়ারি শ্রমিকরা ছিনতাইকারীদের কবলে পরে। আমরা আইনকে শ্রদ্ধা করি।তাই আইন মেনে আমরা লাঠি মিছিল করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলাম। কিন্তু আমরা আইন হাতে তুলে নেবো না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে তাদের কোনো রক্ষা নাই।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে দৃশ্যমান কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তারা লাঠি মিছিল করলেও তাদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারো বিষয়ে অভিযোগ পেলে আমরা যথার্থ আইনগত ব্যবস্থা নিব।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...