শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

অবশেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
এই বিশেষ ফ্লাইটটি ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেওয়া একটি রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। গতকাল সোমবার রাতে এটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পথে কাতারের রাজধানী দোহায় একবার যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানান।
খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ-জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন, যার উপস্থিতি এই সফরকে দিয়েছে বিশেষ গুরুত্ব। ঢাকায় এসে তিনি উঠবেন ধানমণ্ডির মাহাবুব ভবনে, যা তার পৈত্রিক বাসভবন। অন্যদিকে, সৈয়দা শর্মিলা রহমান থাকবেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...