বিশেষ প্রতিবেদক।।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের দুইধারে সরকারি জমি অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে ইট বালু ব্যবসা করার অভিযোগে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে এ অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করা দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।এসময় অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রীও ইট বালুসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে
অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় সরকারি অনুমতি ছাড়াই জায়গা দখল করে ইট, বালু ও পাথর রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একইসঙ্গে বিকালের মধ্যে দখলমুক্ত করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্টেট মোনাব্বর হোসেন বলেন, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে গ্রীন এন্ড ক্লিন এর অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। আজকের এ অভিযান প্রশাসনের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা বহন করে বলেও জানান এ কর্মকর্তা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.