শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর দুইটায় দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরুজ আলী (২২)। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কু্ষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুমারখালী থেকে মোটরসাইকেল করে সুরুজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
পথে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌছালে সুরুজ ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ। এ সময় স্থানীয় বাসিন্দা টিপু সু্লতান বলেন, সবুজ ট্রাক্টর গাড়িটিকে ওভারটেক করার সময় তাকে একটি বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ।
পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
নিহত সুরুজের ছোট ভাই সবিজ হোসেন বলেন, ভাই একটি ফার্মেসিতে কাজ করে। বন্ধুর সঙ্গে দেখা করতে কুমারখালী এসেছিল। কুষ্টিয়া কর্মস্থলে ফেরার পথে বাস, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন। অবৈধ ট্রাক্টর মহাসড়কে না চললে এই দুর্ঘটনা ঘটত না। আমি বিচারের চেয়ে মামলা করব।
কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেলটি ইট বোঝায় ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল চালক। এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...