অনলাইন নিউজ ডেস্ক।।
পুলিশি হেফাজতে থাকা জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রেজাউল করিম ইসলাম হীরা তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আটক করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়৷ রাত ১০টার দিকে তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রেজাউল করিম হিরা জামালপুর সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত টানা পাঁচবার এমপি নির্বাচিত হয়ে ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.