শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে র‍্যাব কনস্টেবলের মৃত্যু

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক, যিনি গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ঘটনাটি রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় ঘটে। আবু বক্কর সিদ্দিক ও তার আরেক সহকর্মী মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন। হঠাৎ প্রবল বাতাসের সঙ্গে গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার সহযাত্রীও আহত হয়েছেন।
নিহত আবু বক্কর সিদ্দিক কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গাইবান্ধা ও আশেপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...