শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ

খানপুর ৩’শ শয্যা হাসপাতালে দালাল চক্রের ২ সদস্যকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের খানপুরের ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ অভিযানে আটকৃত দালাল চক্রের ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫), এছাড়াও ফতুল্লা মডেল থানার গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের খানপুর হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আটককৃত ওই দুই ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে সেখানে দালালির সঙ্গে জড়িত থাকার প্রমান সাপেক্ষে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ধরনের দালালি কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ বিচারকার্য পরিচালনা করে মোবাইল কোর্ট, তাদের উভয়কেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ অভিযান পরিচালনা কালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনাব্বর হোসেন বলেন, জনস্বার্থে ও জনসাধারণকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনাকে স্বচ্ছ রেখে সেবার মানোন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...