শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে চেয়ারম্যানকে গুলি করে মারার হুমকি

 মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।এছাড়াও ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে পোস্টার টানানোর ঘটনা ঘটেছে।তবে কে বা কারা এধরনের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না।এ ঘটনার পর থেকেই পুরো ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।সরজমিনে গিয়ে জানাগেছে,গত বুধবার রাতে(১৬ এপ্রিল)পাঁচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপর পেচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।পরে মিটার থেকে কাপর নিচে পরে যাওয়ায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি।এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা।এ বিষয়ে পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন,গত বুধবার(১৬ এপ্রিল) সকালে ইউপি সচিব ফোন দিয়ে বলেন পরিষদের মিটারে কে বা কারা জানি আগুন লাগিয়েছে।পরে তাৎক্ষনিক পরিষদে এসে মিটারের চারপাশ পুড়ে যাওয়ার আলামত পাই।পরে বিষয়টি ইউএনও স্যার কে জানাই।পরে স্যার নিজে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।তিনি আরো বলেন,এর আগেও আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোষ্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা।পরে বিষয়টি ইউএনও স্যার কে জানিয়েছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।কে বা কারা এই কাজ গুলো করতেছে সে সম্পর্কে আমরা এখনো কিছুই বলতে পারছিনা।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো:মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যানকে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই। আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেই।এ বিষয়ে টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো:মহিদুল ইসলাম জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...