শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় সাহাপাড়া ইউনিয়নের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকালে মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।
মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ছাত্র এবং ঢাকার বনানী মহাখালী এলাকার বাসিন্দা। র‌্যাবের গোপন সূত্রের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।
গত শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামনে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতের জেরে পারভেজ নিহত হন। ঘটনার পরদিন পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত রোববার (২১ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার (২৩ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজিকেও আটক করা হয়। এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের সাত দিনের রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে।
র‌্যাব ও পুলিশের যৌথ তদন্ত দল ঘটনার সকল দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...