শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

গাজায় গণহত্যা বন্ধে দাবিতে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ

গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা।  শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

 মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।তিনি বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’

এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি  বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বলেন,যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...