শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় নকলের মহোৎসব: ১ শিক্ষকসহ ১০ পরীক্ষার্থী বহিষ্কার

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষায় এই অনিয়ম ধরা পড়ে।
সাঘাটা পাইলট বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে তাদের বহিষ্কার করা হয়।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ ওঠে। পরিদর্শন করে তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। তবে, বহিষ্কারের পর ঘটনা আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিভাবক ও স্বজনরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হুমকি দিতে শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকলে তা পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে।
সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, “পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের প্রমাণ পেয়ে আমরা তিনজনকে বহিষ্কার করেছি। এটি নিয়মেরই অংশ।”
গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় ৫ পরীক্ষার্থী নকলের অভিযোগে বহিষ্কার করা হয়। একই উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় ১ শিক্ষার্থী ও ১ শিক্ষককে নকল সহায়তার দায়ে বহিষ্কার ও দায়িত্ব থেকে সরানো হয়।
অপর দিকে সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১ শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে পরীক্ষা কক্ষে ঢোকার কারণে বহিষ্কৃত হয়।
গোবিন্দগঞ্জ ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, “পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর নজরদারি চলছে। নকলের সঙ্গে জড়িত শিক্ষকসহ সবাইকে বিচারের আওতায় আনা হবে।”
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...