শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

অবশেষে ফরিদপুরে বদলি আড়াইহাজারের বিতর্কিত ওসি এনায়েত হোসেন

 

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ আগষ্ট) তাকে বদলি বিষয়টি জানাজানি হয়। আড়াইহাজার থানায় দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে এই পদ থেকে ঘুষ লেনদেনের প্রমান পাওয়ায় সরিয়ে নেওয়া হলো।

তার এ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এনায়েত হোসেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি সময়ে প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আরও সমালোচনার ঝড় ওঠে।

এছাড়াও সম্প্রতি আড়াইহাজারের দুপ্তারা বাজার এলাকায় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের একটি রাজনৈতিক তোরণ নির্মাণকে কেন্দ্র করে আইনি সহযোগিতা না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ওসি এনায়েত হোসেন।

অভিযোগ উঠেছে, ওই ঘটনায় ওসি এনায়েত হোসেন নিরব ভূমিকা পালন করেন, এমনকি সন্ত্রাসীদের হুমকি-ধমকির পরেও কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।

অপর আরেকটি ঘটনায়, স্থানীয় সন্ত্রাসীরা ফাঁকা গুলিসহ খোকন নামে এক যুবককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো পদক্ষেপ না নেয়ায় ভুক্তভোগী খোকন তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার নিয়ে নিরাপত্তার জন্য অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

ওই ঘটনায় বেবী আক্তার নামে এক নারী গত ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

অপরদিকে, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং পারভীনের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন মোল্লাও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে অবশেষে ওসি এনায়েত হোসেনকে অন্যাত্র বদলির করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...