শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধাম আসামি কাজল গ্রেপ্তার

 

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃতে নাম,  মো. কাজল মিয়া (৫৫), তিনি  বন্দর থানাধীন সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে।

র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানির (আদমজীনগর, নারায়ণগঞ্জ) একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (২১ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫) কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

ওইদিন ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচে কাজল মিয়াসহ তার ছেলে রাজ এবং ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে সোহানের ওপর পূর্বপরি কল্পনা অনুযায়ী হত্যা উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা হামলা ।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সোহান রূপালী আবাসিক এলাকার বাসিন্দা এবং হোসিয়ারি শ্রমিক আব্দুস সালাম মিয়ার ছেলে। সে বন্দরের বিভিন্ন সড়কে যানজট নিরসনের কাজ করত।
এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...