বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশের বিভিন্ন স্থান তথা নারায়ণগঞ্জের ইতিহাস প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক রূপ সুন্দর্য্য কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে চমকপ্রদ ও মুগ্ধ হয়ে একে সভ্যতার অসাধারণ নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন।
বুধবার (৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শনে আসলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে প্রতিনিধি দলকে সোনারগাঁওয়ে ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি পানাম নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা এবং স্থাপত্য শৈলী ঘুরে দেখান। সেই সাথে পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব এবং বিভিন্ন স্থাপত্য নিদর্শন সহ এর ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য কোরিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক(ডিসি)।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.