শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

৩৬ দিনে নয়, বিএনপির ১৬ বছরের সংগ্রাম ও গণবিস্ফোরণের ফল: রুমিন ফারহানা

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে প্রস্থান ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং এটি বিএনপির ১৬ বছরের সংগ্রাম ও গণবিস্ফোরণের ফল। তিনি সরকারের বিরুদ্ধে “সংস্কারের নাটক” বন্ধ করে অবিলম্বে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার গাইবান্ধায় বিএনপির “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচি”র বক্তব্যে তিনি বলেন, “কেউ দাবি করছে, ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালিয়েছেন। কিন্তু এটি সত্য নয়। এটি বিএনপির দীর্ঘ ১৬ বছরের ত্যাগ, আন্দোলন ও গণবিস্ফোরণের ফল। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় নির্বাচনী সংস্কারের দাবি বহু আগেই ছিল। এখন সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন।”
রুমিন ফারহানা জোর দিয়ে বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে চলেছেন। আমাদের আন্দোলন এখনও চলমান, ভোটারদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।”
কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...