শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

২৪’এ ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

 

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান করা হয়ে।
বুধবার(১৬ মে) জেলা পরিষদের নিজস্ব অথায়নে এই অনুদানের আয়োজনে করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলায় শহীদদের পরিবারের প্রতি সম্মান ও সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০ জন বীর শহীদ পরিবারের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা বাবদ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি সকল শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, আমাদের কোনো আয়োজনেই তাদের অপূরনীয় ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তবে তাদের প্রিয়জনেরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করলেই কেবল তাদের ত্যাগ সার্থক হবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো ইব্রাহীম হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামির সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান, ইসলামি আন্দোলনের বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন।

এসময় ২৪’এ শহীদ পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি বিশেষ  কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নের শপথ নেওয়া হয়। পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...