শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

রূপগঞ্জে রায়হান হত্যা মামলায় একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানার বেপারীবাড়ি বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ থানার বরুনা পূর্বেরটেক এলাকার বাসিন্দা মৃত ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তার স্ত্রী রাহিমা (৩৫), ও মেয়ে তাইরিন (১৯)।
সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সূত্র ধরে তাইজুল তার প্রয়োজনের কথা বলে রায়হানের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন।
পরবর্তীতে রায়হান বিদেশ থেকে ফিরে টাকার জন্য চাপ দিলে তাইজুল তা ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকে টাকা ফেরত না দেয়ার উদ্দেশ্যে। এর সূত্র ধরে পর্বপরিকল্পনা অনুযায়ী।

গত ২৪ মার্চ বিকেল ৫টায় তাইজুল ফোনে ডেকে রায়হানকে নিজের বাড়িতে নিয়ে যান।

এরপর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় তাইজুল, তার স্ত্রী ও কন্যার সহায়তায় নিজ বাড়ির দোতলা ভবনে রায়হানকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এর পরবর্তী নিহত রায়হানের পিতা আদালতে একটি নালিশি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশক্রমে ২২ এপ্রিল রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব-১১ একটি চৌকস দল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...