শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে দেশি অস্ত্রসহ আটক-১৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন,অশ্লীল নৃত্য করে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ কিশোর ও যুবক। এতে নদীরপাড়ের জনমনে আতংক সৃষ্টি হয়।পরে খবর পেয়ে বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল অভিযান চারিয়ে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ কিশোর ও যুবককে আটক করে।অভিযানে ঢাকার কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রীজের নিচ থেকে ১৩ জনকে এবং পরবর্তীতে আরও ২ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা,ছুরি,চাইনিজ কুড়াল,হকিস্টিক,পাইপ জব্দ করা হয়।আটককৃতদের মধ্যে হাসেম(২৭),মো:শেখ (১৯),সোহাগ মোল্লা,আরাফাত(১৫),মাহিন(১৬) অন্যতম।এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো স্হানীয় সূত্রে জানা গেছে।উচ্চস্বরে অশালীন গান,উলঙ্গ নৃত্য,আর দেশীয় অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা।বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও সেতুতে।সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন।এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা তারা এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)মশিউর রহমান জানান,এটি মুলত নৌ পুলিশের কাজ।সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামীদের রাত ১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...