প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১:৪৮ পি.এম
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।এসময় তারা সেখানে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন।
শনিবার(২৬ এপ্রিল)দুপুর সাড়ে ৩টার দিকে তারা শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিল পরিদর্শন করেন।ধান কাটা কার্যক্রম শেষে উপদেষ্টারা কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এসময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।এজন্য এখানে চেকপোস্ট বসানো হবে।তিনি আরও বলেন,আড়িয়াল বিলে কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণ করা হবে।তবে যেখানেই সরকারি কলকারখানা,সেখানেই দুর্নীতি শুরু হয়।তাই দুর্নীতি বন্ধ করতে হবে।দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।
এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত,পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার,জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.