শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

মামলা হলেই গ্রেপ্তার নয়, হয়রানি বা তদন্তে দায়ভার পাওয়া গেলেই ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম:ফাইল ছবি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যাঁর বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।

 

সোমবার(২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ প্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মামলা মিথ‍্যা না, মামলা সত‍্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে।’
আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে, অপরাধ হয়তো করেছেন পাঁচজন কি দশজন, কিন্তু অসৎ উদ্দেশ্যে, অর্থ আদায়ের জন‍্য, ব্যক্তিগত দ্বন্দ্ব, কাউকে হয়রানি করার জন‍্য, ভয় দেখিয়ে ৩০০/৫০০ লোকের নামে মামলা দিয়ে দিয়েছে।

পুলিশ প্রধান বলেন, ‘আমরা মামলা দিয়ে কাউকে হয়রানির জায়গাটা দ্রুততম সময়ে বন্ধ করতে চাই। এ জন্য আমিও অনেক সময় থানায় ফোন দিয়ে কথা বলছি।’ এছাড়াও আসামি করে হয়রানি করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশবাসীকে অনুরোধ, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। তবে আমাদের কাছে যেন কোনো অন‍্যায় আবদার করা না হয়।সেদিন সজাগ দৃষ্টি রাখবেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...