শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

ভোটকেন্দ্রে জামায়াত নেতার ছেলেকে গুলি, ৬ বছর পর মামলা

 

২০১৮ সালের নির্বাচনে সুন্দরগঞ্জের রক্তঝরা ঘটনা, আজও বিচারহীনতার অন্ধকারে..!
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় দীর্ঘ ৬ বছর পর মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় থানায় গুলিবিদ্ধ শাহিন মিয়ার বাবা মো. আইয়ুব আলী এই মামলা করেন। মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে পড়ে। মামলার এজাহারে বলা হয়েছে, ভোট চলাকালে সকাল ১১টার দিকে ১৪ দল সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে সাধারণ ভোটার ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে লাঙল মার্কায় সিল মারা শুরু করলে ভোটাররা প্রতিবাদ করেন। এসময় আসামি মো. রুবেল মিয়া অবৈধ অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শাহিন প্রাণে বেঁচে যান।
ঘটনার পর থেকেই আইয়ুব আলী বিচার চেয়ে আসছিলেন, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাবে মামলা হচ্ছিল না। অবশেষে গত ৩ এপ্রিল তিনি নিজেই থানায় গিয়ে মামলা দায়ের করেন।
মামলার ১ নম্বর আসামি করা হয়েছে শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিনকে। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, আওয়ামী লীগ নেতা সুরুজিত কুমার প্রামানিক, আনিছুর রহমান ও মাওলানা আবুল হোসেনসহ মোট ৩৪ জন নেতাকর্মীর নাম রয়েছে মামলায়।
বাদী মো. আইয়ুব আলী জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় প্রভাবের কারণে এতদিন মামলা করতে পারেননি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলে প্রাণে বেঁচে গেলেও আজও তার শরীরে গুলির ক্ষত রয়েছে। এই ৬ বছর ধরে শক্তিশালীদের ভয়ে মুখ বুজে ছিলাম। এখন আর নয়—আইনের কাঠগড়ায় দাঁড় করাবো দোষীদের।”
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “বাদীর এজাহার পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। এখন তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...