শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি সারোয়ার কবীর গ্রেপ্তার

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা দায়ের হওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে, গত ৩ মার্চ থেকে শাহ সারোয়ার কবীর তার ভগ্নিপতি ও বোনের বাসায় লুকিয়ে ছিলেন। তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপপরিদর্শক এবং বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানায় তার বিরুদ্ধে হত্যা ও আরেকটি মামলা দায়ের রয়েছে, যার প্রেক্ষিতে তাকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ সারোয়ার কবীর প্রয়োজনীয় তথ্য দিয়েছেন। গাইবান্ধা পুলিশকে তার গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে এবং শীঘ্রই তাদের একটি দল তাকে গ্রহণ করতে দিনাজপুরে আসবে। পরে তাকে গাইবান্ধায় হস্তান্তর করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...