প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:৩৮ এ.এম
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার ও অপহৃত ভিকটিম উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের অভিযানে জীবন আহমেদ হৃদয় (২৫) নামের অপহরণকারীকে গ্রেফতার এবং সিনথিয়া আহমেদ শিফা (৩) নামের অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত অপহরণকারী জীবন আহমেদ হৃদয় নিলফামারী সদর থানার চরচড়াবাড়ী এলাকার দক্ষিণ পাড়ার মৃত হেদায়েতুল ইসলাম ও মাছুমা বেগমের ছেলে। উদ্ধারকৃত ভিকটিম সিনথিয়া আহমেদ শিফা খুলনার ফুলতলা থানার উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের ছেলে। জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাগেরহাট জেনার ফকিরহাট থানার শুভদিয়া এলাকা থেকে সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়।
এরই প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৫৪৬, তারিখ-১১ এপ্রিল, ২০২৫।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মোঃ জীবন ইসলাম হৃদয়কে গ্রেফতার ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফাকে উদ্ধার করে।
ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে, তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাগেরহাটের ফকিরাহাট থানায় হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.