শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: মুন্সীগঞ্জে ড.আসাদুজ্জামান

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছেন।জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়।এটি মিথ্যা কথা।তিনি বলেন,জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায় ।ভোট দিতে চায়।ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ২৪ গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙখা বাস্তবায়ন দেখতে আয়োজিত জন সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,জনগণ একটি জবাব দিহিমূলক সরকার চায়,ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়।মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়।এটার জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম হয়েছে,বিপ্লব হয়েছে এর জন্যই ২৪ এর অভ্যুত্থান হয়েছে।লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ আয়োজিত ২৪’র গণ অভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে জন সমাবেশে উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা,  কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ,জেলা যুবদলের ১ নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...