প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
কলাপাড়ায় বিএনপি কার্যালয়সহ চার দোকান পুড়ে ছাই

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে লাগা এ আগুনে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি,আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল জানান,তেগাছিয়া বাজারের বিএনপি কার্যালয়ের পেছন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, ‘রাত ২টার দিকে আমরা আগুনের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.