শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

মুহাম্মদ ফাউন্ডেশন’র পক্ষ থেকে হলি ফ্যামিলি হাসপাতালে হুইল চেয়ার বিতরণ 

এস কে সানি (উত্তরা ঢাকা):
অসুস্থ রোগীদের সেবায় দ্রুত গতিতে পৌঁছে দিতে মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা: এস এম খোরশেদ আলম মজুমদার এর নিকট ৮ (আটটি) হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে হলরুমে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক,সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মো:আফাজ উদ্দিন, হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক ডা. মাসুদ আক্তার জিতু,মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিহা তাসলিম।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক বলেন বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি। তাই মুহাম্মদ ফাউন্ডেশন এর আয়োজকদের ধন্যবাদ জানাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন মুহাম্মদ ফাউন্ডেশন দেশের স্বাস্থ্যসেবায় এক মহৎ ভূমিকা রাখছে, যা সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে।আমরা মুহাম্মদ ফাউন্ডেশন এর পাশে সবসময় থাকবো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো:আফাজ উদ্দিন বলেন, মুহাম্মাদ এই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জম্মের ৭ দিন পর মারা যায়।আজকে মুহাম্মদ এর ৮ম জন্মদিন। তাই মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হুইপ চেয়ার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময়  মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিয়া তাসলিম বলেন আগামীদিনে মুহাম্মদ ফাউন্ডেশন  মানবতার পক্ষে কাজ করবে এবং  সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই মুহাম্মদ  ফাউন্ডেশনের মুল লক্ষ্য।
ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদল ও সেচ্ছা সেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...