শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

দৌলতপুরে এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অনুপস্থিত, প্রধান শিক্ষককে নোটিশ

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও একজনও পরীক্ষায় অংশ না নেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম।
জানা গেছে, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। তবে প্রতি বছর এসএসসি পরীক্ষার্থী থাকলেও এবার একজনও নেই। এ ঘটনা গুরুত্বসহকারে বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন যৌথভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে কেউ না আসায় স্থানীয় এক অভিভাবক সাংবাদিকদের জানালে এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন নড়ে চড়ে বসে। পরে তারা খোঁজ নিয়ে দেখে- ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসিতে ১৫ জন পরীক্ষার্থীর কেউই অংশ নেয়নি।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটা শুধু একটি স্কুল নয়, পুরো উপজেলার শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা এবং নিয়মিত পাঠদান না হওয়াই এ পরিস্থিতির জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে কেন ১৫ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশ নেয়নি তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...