শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 

মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড গোদনাইল ভান্ডারীপুল লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়।
পুলিশ জানায়, নিজগ্রাম থেকে একমাস আগে সিদ্ধিরগঞ্জ এসে মামার বাড়িতে বসবাস করছিলেন নয়ন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতার করে মামাবাড়ি থেকে বের হওয়ার পর থেকে খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় এলাকাবাসী লেকে পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত যুবক জামালপুর জেলার বনরামপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। নিহতের মা ও মামা জানায় নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিল। সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গত বুধবার থেকে নয়ন নিখোঁজ হলে স্বজনরা থানায় অভিযোগ বা জিডি করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...