শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

এনায়েতনগরের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার 

 

 

স্টার রিপোর্টার।।

নারায়ণগঞ্জে সাবেক সদর উপজেলাস্থ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার(১৩ মার্চ) র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ থেকে র‌্যাব-১১-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ বেশ কয়েকটি মামলায় সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে প্রচলিত। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-১১’র এ চৌকস কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...