ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই ১০ মামলায় আইভীর জামিন পূর্ণবহাল, মুক্তিতে আপাতত কোনও বাধা নেই মরদেহের ওপর রাখা চিরকুটে মিলল পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ গাজীপুরে নারী ও শিশুসহ ৫ লোমহর্ষক খুনের ঘটনায় জানা গেছে চাঞ্চল্যকর তথ্য নাসিক কোরবানির হাট: এবার বসবে ২৩টি পশুর হাট গাজীপুরে নির্মম হত্যাযজ্ঞ: একই পরিবারের দুজনসহ ৫ জনকে গলা কেটে হত্যা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে টানা ৭ দিনের ছুটি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ অভিযান, ৭ জনের কারাদণ্ড মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ আটক-১ নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ আগামী জুনের মধ্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত ডিসিদের জনকল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিন-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযান, আটক-১৩ কুষ্টিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুলাউড়ায় নবাগত ইউএনও’র দায়িত্বে সানজিদা আক্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

যানজট নিরসনে ভারতে আসছে প্রথম উড়ন্ত ট্যাক্সি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
ঋতম্ভরা ব্যানার্জি, কলকাতা প্রতিনিধি।।
হ্যাঁ এটাই সত্যি। দেশের মেগা শহর গুলিতে স্থানাভাবে এবং বহুল পরিবহন যানের উপস্থিতিতে এবং উৎসব পালন কালে বিপজ্জনক যানজট দেখা যায়। ফলে বহু জরুরি কাজে যাওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেককে বিমান বন্দরে  বিলম্বে পৌঁছনোর ফলে ফ্লাইট মিস করতে হয়। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে রাস্তা জ্যাম তথা যানজট হলে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ভারতেরই এক বাঙালি ইঞ্জিনিয়ার অধ্যাপক সত্য চক্রবর্তী এক অভিনব ট্যাক্সি তৈরি করেছেন। এনিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে।
অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে প্রথম উড়ন্ত ট্যাক্সি পাচ্ছে ভারত।যেটির নাম রাখা হয়েছে ই২০০।
৭-৮ মাস পরই ভারতে উড়বে ট্যাক্সি! ভাড়া উবেরের দ্বিগুণ।ই২০০ ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ, ই৫০-র ওড়ার পরীক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে, পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।
খুব শীগ্রই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। আর, এই উড়ন্ত ট্যাক্সির দেখা মিলবে কিন্তু ভারতেই, আমেরিকা বা অন্য কোনও উন্নত দেশে নয়। এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এই বাঙালি অধ্যাপকের মস্তিষ্ক।
সংবাদমাধ্যম ‘নিউজ১৮’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সিটির নাম, ই২০০(e200)। ট্যাক্সিটি তৈরি করেছে ‘ইপ্লেন’ সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা, আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী। ‘নিউজ১৮’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে, অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা, নিরাপত্তা, শহরাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এর সম্ভাবনার মতো বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাঁর মতে, ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই২০০ ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ, ই৫০-র ওড়ার পরীক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে, পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।
অধ্যাপক আরও জানিয়েছেন, ভারতের স্থান সঙ্কুলানের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুব আঁটসাঁট জায়গায় অবতরণ করতে হবে। সেভাবেই এই ট্যাক্সিকে নকশা করা হয়েছে। একই সঙ্গে একেকবার ব্যাটারি চার্জ করলে যাতে, এই উড়ন্ত ট্যাক্সি একাধিকবার স্বল্প দূরত্বের যাত্রা করতে পারে, সেই দিকেও নজর দেওয়া হয়েছে। তবে, সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী-নিরাপত্তায়। সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই উড়ন্ত ট্যাক্সিতে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে। যা, কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে। ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সাবসিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে, ১০০ কোটি বারের মধ্যে মাত্র ১ বার ব্যর্থ হতে পারে সেগুলি। চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে।
অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে সফট ল্যান্ডিংয়ের জন্য প্যারাসুট এবং ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়াতে জন্য উল্লম্ব রোটর এবং এরোডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে ট্যাক্সিটি। দুটি ডানা এবং উল্লম্ব রোটর ট্যাক্সিটির ওজন বহন করতে পারে। এই দুই ব্যবস্থা জরুরী পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেয়। তবে, চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালই পড়বে। অধ্যাপকের মতে, উবারে যে ভাড়া লাগে, তার দ্বিগুণ দিতে হতে পারে উড়ন্ত ট্যাক্সি চড়তে হলে।
আর হ্যা,এই প্রজেক্টের মূল ব্যাক্তি অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের এলোন মাস্ক।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

যানজট নিরসনে ভারতে আসছে প্রথম উড়ন্ত ট্যাক্সি 

আপডেট সময়- ১২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫