ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ আটক-৩ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যকে পিটিয়ে হত্যা ব্যবসায়ীর কোটি টাকা চুরির ঘটনায় চালকসহ গ্রেপ্তার-৩, উদ্ধার ৯৭ লাখ টাকা রাজধানীতে দোকানে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি,আটক-১ সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা চট্রগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ খ্যাত মৌসুমীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে ছয়মাস বলাৎকার, শিক্ষকসহ গ্রেপ্তার-৫ নারায়ণগঞ্জে হকারমার্কেট গলি থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ অর্ধগলিত তিনজনের মরদেহ উদ্ধার  টেকনাফ থেকে ভারতে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মহড়ায় সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার-৪ মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬ যুবক কারাগারে টেকনাফে পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে ৪ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের যোগদান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দখলমুক্ত করা হলো অবৈধ স্থাপনা ও বিলবোর্ড কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস একাদশে ভর্তির আবেদন শুরু আজ, পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি কলেজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর বিটিভির চিরচেনা সেই লাল-সবুজের লোগো হঠাৎ পরিবর্তনের উদ্যোগ নতুন নিয়মে জমির নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে, ফরম পূরণ ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল: ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে চিড়িয়াখানা দর্শন, চট্টগ্রামের ডিসি জাহিদুলের ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নতুন বার্তা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ আটক-১ পাবনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত নারায়ণগঞ্জে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল নারায়ণগঞ্জে থানা হাজতে ’জয় বাংলা’ স্লোগানের ভিডিও রেকর্ড, ২ পুলিশ প্রত্যাহার গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ’লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার রাজধানীতে হঠাৎ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ-৩ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ-২ কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১ টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের সার্বিক দায়িত্ব পেলেন এক হুইপ দুই মন্ত্রী কক্সবাজারে র‍্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২ বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ পুরো দেশ অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা: বিএফআইইউ চীনা প্রতিষ্ঠান থেকে ২৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি ট্রাইব্যুনালে হাজিরা দিলেন না’গঞ্জের সাবেক মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতি নারায়ণগঞ্জের পূর্ণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

বিএনপিতে ‘গণতন্ত্র’ নাই, কেন্দ্র নেতা দেয় আমরা দাসত্ব করি: গিয়াস উদ্দিন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
মোঃ লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন বলেছেন, বিএনপিতে ‘গণতন্ত্র’ নাই। কেন্দ্র নেতা দেয় আমরা দাসত্ব করি। টাকা হলে মনোনয়ন পাওয়া যায়। বহিষ্কার হতে পারি। আমি কেয়ার করি না। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে, দলের পদে থেকে দলের বিরুদ্ধে বিষোদগার করায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।
এ ছাড়া চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র একাংশের উদ্যোগে আয়োজিত নৌ-বিহারে বক্তব্য রাখতে গিয়ে গিয়াস উদ্দিন এসব কথা বলেন। সেই ভিডিওতে তিনি বলেন, ‘বিএনপি’র গঠনতন্ত্রে কি বলে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠন হবে, পরিচালিত হবে। সেটা কি চলে? একদম স্পষ্ট না।
 যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল চলতো, তাহলে যেই নেতাকর্মীরা হতাশ, যারা দুঃখ বেদনা বুকে জ্বালা নিয়ে বক্তব্য দেয়, সেটা থাকতো না। কারণ আপনার নেতাকে নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকতো আপনার ভোটে যদি সর্বস্তরে নেতৃত্ব তৈরি হতো, আপনাকে মর্যাদা দিতে নেতা বাধ্য হতো। নেতা ইচ্ছামতো দলকে পরিচালনা করতে পারতো না। নেতা ইচ্ছা করলে লুটপাটের রাজত্ব কায়েম করতে পারতো না।
এই গণতন্ত্রটা নাই বলে আজকে প্রকৃত নেতার কোনো মূল্য নাই। এবং নেতা যারা হয় তারা হয়ে যায় শাসকের মতোই স্বৈরতান্ত্রিক। আমার যা ইচ্ছা তাই করবো, জবাবদিহিতা করার তো কোনো জায়গা নাই। সেই জন্য যা ইচ্ছা তাই করে। দলের ভেতর গণতন্ত্র থাকবে না, আর সারাদিন চিৎকার করবো রাষ্ট্রে গণতন্ত্র চাই। এই চাইলেই হয়ে যাবে? এই চাওয়াটাও তো অন্যায়।’
তিনি আরও বলেন, ‘নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই। এটা হতে পারে না। গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য। সেখানে লেখা হয়েছে সর্বস্তরের কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলারের ভোটের মাধ্যমে। এই যে অধিকার আমাদেরকে না দিয়ে অ্যাপয়েন্টেড নেতাকর্মী বানানো হয়। কেন্দ্র থেকে নিয়োগ দেয়া হয়। যেন আমরা চাকরি করি। কারও গোলামি করি। দাসত্ব করি।
 নিয়োগ দেয়া হলে ওই বাড়িতে ফুল দিয়ে ভরে যায়। কারণ সে তো অ্যাপয়েন্টেড হয়েছে তার বাড়িতে ফুল নিয়ে যাবে, সে যেন আবার কোন একটা পদ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। নির্লজ্জ বেহায়ার মতো অনেক সিনিয়র নেতৃবৃন্দকে জুনিয়রের কাছে গিয়ে ফুল দিতে হয়।
 তোষামোদি করতে হয়। এই অবস্থা চলতে পারে না একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে। আজকে আপনাদের সামনে আমি খোলাখুলি আলাপ করছি, এজন্য আমি বহিষ্কার হতে পারি- ‘আই ডোন্ট কেয়ার’। আমি এটাকে কেয়ার করি না। আমি একজন মুক্তিযোদ্ধা। জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছি।
 এই রাজনীতি কারও কাছে শৃঙ্খলাবদ্ধ করার জন্য না, কারও কাছে মালিকানাস্বত্ব্ব দেয়ার জন্য না। সৎ মানুষের নেতৃত্বে তখনি প্রতিষ্ঠিত হবে যখন কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারবে।’ মনোনয়ন প্রসঙ্গে জেলা বিএনপি’র সাবেক এই সভাপতি বলেন, ‘দলের মনোনয়ন নিয়ে কি হয় আপনারা জানেন? মনোনয়ন বিক্রি হয়। কোটি কোটি টাকা মনোনয়ন বিক্রি হয়।
এই দেশ এজন্য আমরা স্বাধীন করেছি? এজন্য আমরা আন্দোলন-সংগ্রাম করি? নিশ্চয়ই না। ভালো মানুষের কোনো অভাব নেই বিএনপি বা অন্য দলে। কিন্তু টাকা না থাকলে সমস্যা। সে নমিনেশন পাবে না। কারণ কি টাকার গাট্টি নিয়ে দিতে হবে। বিক্রি হয় নমিনেশন।
এমন রাজনীতি যদি থাকে তাহলে বাংলাদেশের আকাশে কখনো নতুন সূর্য উদয় হবে না।’ এদিকে দলের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের এমন বিষোদগারকে ঘিরে চরম ক্ষোভ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ দলের বিরুদ্ধে গিয়াসউদ্দিন এমন বক্তব্য দেয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি’র নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেন, বিএনপি’র সাবেক এই এমপি বলেছেন বিএনপিতে নাকি ‘গণতন্ত্র’ নাই, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। তিনি ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের আদর্শের জননী হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
উনাকে এদেশের গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য ৮০ বছর বয়সেও কিন্তু জেল খাটতে হয়েছে। আমরা কিন্তু তার মুক্তির জন্য কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাকে যখন জেলা বিএনপি’র দায়িত্ব দেয়া হলো তখন কিন্তু আপনি এই কথা বলেননি। আপনাকে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি করা হয়েছিল তখনো আপনি কিছু বলেননি।
কি উদ্দেশ্য নিয়ে আপনি এই কথা বলেছেন আপনাকে অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলীয় সাধারণ নেতাকর্মীদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। দলকে নিয়ে খেলা করার কারও অধিকার নাই। আমি হই কিংবা যেই হোক। এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, তিনি (গিয়াসউদ্দিন) যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী।
 সে দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাপত্রের মাধ্যমে জেনেছেন। দলীয় শীর্ষ নীতি নির্ধারকরাই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বিএনপিতে ‘গণতন্ত্র’ নাই, কেন্দ্র নেতা দেয় আমরা দাসত্ব করি: গিয়াস উদ্দিন 

আপডেট সময়- ০৪:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫