শিরোনাম
সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল

বাউফলে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে তরমুজের ট্রলার ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়।
তবে এখনো পর্যন্ত ওই ডাকাত সদস্যর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, গলাচিপার চরকাজল থেকে ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রলার। শনিবার ভোর রাতে তরমুজ বোঝাই ট্রলারটি বাউফলের কেশবপুর এলাকা অতিক্রমের সময় ৭-৮ জনের একদল ডাকাত একটি দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজ বোঝাই ট্রলারের পিছু নেয়। একপর্যায়ে ডাকাতদল তেঁতুলিয়া নদীর কালা মিয়ার বাজার এলাকায় পথরোধ করে তরমুজ বোঝাই ট্রলারটির তাদের নিয়ন্ত্রণে নেয়।
এ সময় ডাকাত দল ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আহত এক ব্যক্তি এক ডাকাত সদস্যকে জাপটে ধরে নদীতে ঝাঁপিয়ে পড়লে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে হামলার শিকার আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে ডাকাত দলের সদস্যসহ তাদেরকে উদ্ধার করেন।
স্থানীয়রা আটক ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাকাত দলের হামলায় আহতরা হলেন- সহিদুল মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, বারেক মাতুব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সহিদুল মাতুব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দুপুরে ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোররাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তরমুজ বোঝাই ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত ছেড়ে দেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...