শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

 

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল অজ্ঞাতপরিচয় যুবক সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ ঘটায়। এতে কার্যালয়ের অভ্যন্তরীণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, “আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। এটি একটি পরিকল্পিত ঘটনা।”
একইভাবে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল বের করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনাটির বিষয়ে জানান, “আমরা ঘটনাটি শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...