শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক

গাইবান্ধা এলজিইডি প্রকৌশলী’র কাছ থেকে ৩৭ লাখ টাকা জব্দ, প্রাইভেটকারসহ আটক 

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। প্রকৌশলীকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা প্রাইভেটকারকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়ির ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, তল্লাশির সময় ছাবিউল ইসলাম প্রথমে দাবি করেন যে তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে। তবে পরে গণনা করে আরও ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। টাকার উৎস ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম বলেন, গাড়িতে থাকা ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশের তদন্তে টাকার উৎস ও প্রকৌশলীর ভূমিকা সম্পর্কে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...