শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

শ্রীনগরে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত-১, আহত-২

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যান ওই যুবক। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তারা।
নিহত যুবকের নাম জহির(৩৫)।তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা।আহতরা হলেন, মাদারীপুরের কালকিনী এলাকার জাফর(৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার(৩৩)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রীবেসে উঠেন চারজন।মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন।এসময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...