শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

মিয়ানমারের আরাকান সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান ও রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার-১০

 

স্টাফ রিপোর্টার।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এ ময়মনসিংহ থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ ও রোহিঙ্গা নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৮ মার্চ) এ ঘটনায় র‍্যাব-১১’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, পরবর্তীতে  সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানে মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)র কমান্ডার আতাউল্লাহ(৪৮),সেকেন্ড ইন কমান্ড মোস্তাক(৬৬) সহ ১০ জন আরসা সদস্য নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ হতে গ্রেফতার করেছে র‌্যাব । এ ঘটনা অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় ৪ জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত ১০ দিনের রিমান্ডের শুনানি শেষে চারজনকে প্রতি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ ঘটনায় র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব-১১ এর আভিযানিক দল ১৬ মার্চ এবং ১৭ মার্চ, ২০২৫ ইং তারিখ রাত্রে ২টি টিমে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন  ভুমিপল্লী আবাসিক এলাকায় এবং ময়মনসিংহ জেলার নতুন বাজার মোড়ে অবস্থিত নতুন বাজার গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে বর্ণিত মায়ানমার আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ (৪৮)’ সহ ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৫১,৩৯,১০০/- নগদ টাকা, ইউএস ডলার ও রিঙ্গিত সহ অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা, আরসার কমবাট ইউনিফর্ম, মোবাইল ফোন, চাকু স্টিলের চেইন ও ঘড়িসহ কিছু আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১.আতাউল্লাহ আবু আম্মার জুনূনী @ আতাউল্লাহ (৪৮) ২. মোস্তাক আহমদ ৬৬ ৩. মনিরুজ্জামান (৩৩) ৪. সলিমুল্লাহ (২৭) ৫.  মোসা: আসমাউল হুসনা (২৩) ৬. মোঃ হাসান(১৫) ৭. আসমত উল্লাহ(২৪) ৮. মো: হাসান(৪৩) ৯. মোসা: শাহিনা(২২) ১০. মোসা: সেনোয়ারা (১৭)

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...