বিশেষ প্রতিনিধি।।
প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক এক সময় বাংলা রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছেন সূদুর চীন দেশ থেকে আগত।বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউনসহ ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছেন।
রোববার (১৬ মার্চ) পানাম নগরী পরিদর্শনকালে ৬ সদস্যের চীনা প্রতিনিধিদল এ স্থানের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে ঘুরে পরিদর্শন করেন, পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রতিনিধিদল বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও উন্নয়নে চীন সরকারের সহযোগিতা বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় চীনের উপমন্ত্রী লি কুউন বলেন, "বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য চীন বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো অতীব প্রয়োজনীয়।দুই দেশের যৌথ প্রচেষ্টায় এসব ঐতিহ্য সংরক্ষিত হলে তা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এবং সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেলের সেগুফতা মেহনাজসহ প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা চীনা ৬ সদস্য প্রতিনিধিদলকে শুভেচ্ছা বিনিময়সহ স্বাগত জানান।
ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সোনারগাঁয়ের পানাম নগরী সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে চীনের মতো উন্নয়নশীল দেশের সহযোগিতা একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। সরকার পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় চীনের অভিজ্ঞতা নিয়ে সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিচ্ছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.