ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই ১০ মামলায় আইভীর জামিন পূর্ণবহাল, মুক্তিতে আপাতত কোনও বাধা নেই মরদেহের ওপর রাখা চিরকুটে মিলল পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ গাজীপুরে নারী ও শিশুসহ ৫ লোমহর্ষক খুনের ঘটনায় জানা গেছে চাঞ্চল্যকর তথ্য নাসিক কোরবানির হাট: এবার বসবে ২৩টি পশুর হাট গাজীপুরে নির্মম হত্যাযজ্ঞ: একই পরিবারের দুজনসহ ৫ জনকে গলা কেটে হত্যা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে টানা ৭ দিনের ছুটি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ অভিযান, ৭ জনের কারাদণ্ড মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ আটক-১ নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ আগামী জুনের মধ্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত ডিসিদের জনকল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিন-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযান, আটক-১৩ কুষ্টিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুলাউড়ায় নবাগত ইউএনও’র দায়িত্বে সানজিদা আক্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আলোচিত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার না’গঞ্জে র‍্যাব-পুলিশের চিরুনি অভিযানে নগদ অর্থ ও বিপুল মাদক-অস্ত্রসহ আটক-১০ রাজধানীর আলোচিত ডিসি মাসুদ এবার চট্টগ্রামের এসপি

৩১ দিনেও উদ্ধার হয়নি সুন্দরগঞ্জের অপহৃত স্কুলছাত্রী আর্জিনা, প্রশাসন নিশ্চুপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী পরিকল্পিতভাবে অপহরণের শিকার হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এই ছাত্রীকে স্থানীয় ডিগ্রি কলেজ মোড় থেকে অপহরণ করা হয়। অপহরণের ৩১ দিন পেরিয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্যরাও রয়ে গেছে অধরা।

ঘটনার দিন সন্ধ্যায় অপহৃতার প্রতিবেশী ও একই স্কুলের ছাত্রী রঞ্জিনা আক্তার (আর্জিনা) তাকে মোবাইলফোনে মিনিটকার্ড রিচার্জের কথা বলে ডেকে নিয়ে যায়। রঞ্জিনার ছোট ভাই কামরুজ্জামানসহ আরও দুইজনকে নিয়ে অপহৃতা কলেজ মোড়ে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর রঞ্জিনা প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে তার ছোট ভাই কামরুজ্জামান স্থানীয়দের কাছে ঘটনার কথা প্রকাশ করে। তবে রঞ্জিনা বারবার তার বক্তব্য পরিবর্তন করে এবং একেক সময় একেক নাম ও ঠিকানা বলে।

রঞ্জিনার মোবাইলফোন ও সিমকার্ড যাচাই করে অপহরণকারী চক্রের সঙ্গে তার গোপন যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া, অপহৃতার বাবার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধের পক্ষেরও এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। অপহরণকারীদের বেশিরভাগই পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আব্দুল ওরফে আঃ রহিমের ছেলে মমিন মিয়া (১৮), মোস্তফা মিয়ার ছেলে ফারুক মিয়া (১৮), আলমগীর হোসেনের ছেলে মাহিদ ইসলাম (১৭), আঃ মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), আঃ রহিম ওরফে আব্দুলের ছেলে আব্দুল মোত্তালেব (১৭), মোহাম্মদ আলীর ছেলে সফিউল ইসলাম (৪০) ও স্বাধীন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নাম উঠে এসেছে।

ঘটনার পর অপহৃতার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও প্রতারণার শিকার হতে হচ্ছে। অপহরণকারী চক্রটি অপহৃতার বাবার পরিবারকে জমি সংক্রান্ত বিরোধের সমাধান ও অনৈতিক দাবি পূরণের জন্য চাপ প্রয়োগ করছে। অপহৃতার পরিবার জানায়, ঘটনার আগে থেকেই অপহৃতা বাড়ির নিজের শয়নঘরে পড়তে বসেছিল। তার মা রান্নার কাজ করছিলেন। এ সময় রঞ্জিনা তাকে মোবাইলফোনে মিনিটকার্ড রিচার্জের কথা বলে ডেকে নিয়ে যায়।

ঘটনার দুদিন পর, ১৮ ফেব্রুয়ারি, অপহৃতাকে ফেরত দেওয়ার কথা বলে শ্রীপুর ইউনিয়নের কাজী আব্দুল মান্নান একটি সালিশের আয়োজন করেন। এই সালিশে অপহৃতার পরিবারের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এরপর অপহৃতাকে সালিশস্থলে আনার জন্য কাজী আব্দুল মান্নান, তার ছেলে সামিউল ইসলাম ওরফে সোহেল এবং আব্দুল হক ওরফে আঃ রহিম মোটরসাইকেল নিয়ে চলে যান। তারা অপহৃতাকে জেলা শহরে রেখে গভীর রাতে একাকী ফিরে এসে অপহৃতার পরিবারকে মিথ্যা কথা বলে কিছু ব্যক্তির নামে মামলা করার পরামর্শ দেন।

এ ঘটনায় অপহৃতার পরিবারকে চরমভাবে প্রতারণা ও হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে জানান স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম রাজা। তিনি বলেন, সালিশনামা ও অঙ্গীকারনামা লেখা শেষে তিনি স্বাক্ষর করেননি। এ ঘটনায় অপহৃতার পরিবারকে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অপহৃতার উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ। তবে এখনও পর্যন্ত অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার হয়নি এবং জড়িতদের কেউই গ্রেপ্তার হয়নি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। অপহৃতার পরিবার মেয়ের সুরক্ষা ও দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

৩১ দিনেও উদ্ধার হয়নি সুন্দরগঞ্জের অপহৃত স্কুলছাত্রী আর্জিনা, প্রশাসন নিশ্চুপ

আপডেট সময়- ০৬:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫