শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

রূপগঞ্জে তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় ২ হাজার ৫ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ আহায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবলক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিনউদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাহিনুর আলম, দপ্তর সম্পাদক এস আলম রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ইসমাইল মামুন, যুবদল নেতা শওকত ওসমানসহ অনেকে। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পিয়াজ, লবন, তেল।
সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরীব অসহায় ও সাধারণ মানুষ কোন সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করতো। বিএনপি কোন অসুস্থ রাজনীতি করে না। এমনকি পছন্দও করেনা। এবারের ঈদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরীব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...