শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পদ্মা সেতুতে ১২ঘন্টায় ১ কোটি ৪৬ লাখ টাকা টোল আদায়

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঈদের ছুটি এখনো শুরু না হলেও কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়।আর তাই পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়ও।বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার(২৭ মার্চ)দুপুর ১২টা পর্যন্ত  ১২ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা।এ সময় মোট ১১হাজার ৫ শত ১০ টি পরিবহন পদ্মা সেতু হয়ে পারাপার হয়েছে এর সধ্যে মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ৭ হাজার ১ শত ৭৫টি যানবাহন।জাজিরা প্রান্ত দিয়ে একই সময়ে ৪ হাজার ৩ শত ৩৫ টি পরিবহন পদ্মা সেতু পাড়ি দিয়েছে।পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করছেন।বৃহস্পতিবার(২৭ মার্চ) ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও সেতু এলাকা ও হাইওয়েতে নেই কোন ভোগান্তি।এতে  উৎসবের আমেজ ও স্বস্তির হাসি ফুটেছে যাত্রীদের মুখে।ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তেরটোল প্লাজা এলাকায় ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল।তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদা ভাবে টোল নেয়ার ব্যবস্থা।সেতু কর্তৃপক্ষ বলছে,আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে সেতুতে।অন্যদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন,সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে।মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এবার ঈদ যাত্রায় পদ্মাসেতু হয়ে নির্বিঘ্নেবাড়ি ফিরছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষেরা। ঘরমুখো মানুষের যাত্রা পথ নিরবিচ্ছিন্ন করতে জেলা জুড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।যানবাহন বিকল হয়ে পড়লে রেকার প্রস্তুত রাখা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল টিমের ব্যবস্থা করা হয়েছে।মহা-সড়কের স্বাভাবিক পরিস্থিতিতে সন্তুষ্ট যাত্রীরা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...