প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:০৬ এ.এম
ভালুকায় হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত অভিযান

লিমা আক্তার ময়মনসিংহ।।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে ময়মনসিংহের ভালুকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে থাকা সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশ যানযট মুক্ত রেখে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই আমাদের উচ্ছেদ অভিযান। মানুষের কষ্ট লাঘবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.