শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

কমলগঞ্জে চাঞ্চল্যকর পূর্ণিমা রেলি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের আলোচিত পূর্ণিমা রেলি (১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত, রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উজ্জ্বল বাউরী ওরফে ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলিকে হত্যা করেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে নিয়ে হত‍্যা কাণ্ড ঘটানোর ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দূরে চা গাছের ঝোপঝাড় এর মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (যার ওপর শুকনো রক্ত ছিল) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে বাইসাইকেলের প্যাডেল উদ্ধার করা হয়। উল্লেখ্য, মৃতদেহের পাশ থেকে একটি ভাঙা বাইসাইকেলের প্যাডেল আগেই জব্দ করা হয়েছিল। গত ৬ই ফেব্রুয়ারি কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি বাইসাইকেলের প্যাডেল এবং পুরাতন একটি গামছার সূত্র ধরে তদন্ত শুরু হয়। এরপর, গত ২২শে ফেব্রুয়ারি রাতে দিবস রেংগেট (১৯) এবং ২৩শে ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরী ওরফে ডন (২৩) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হলে আসামি দিবস রেংগেট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সে পূর্ণিমা রেলিকে ধর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে গলা ও হাতের কব্জি কেটে হত্যা করে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...