শিরোনাম
নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন

সোনারগাঁয়ে অপহৃত কিশোরীরকে ৩৭ দিন পর উদ্ধার করলো পিবিআই 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ষোল বছরের এক কিশোরীকে অপহরণের ৩৭দিন পর উদ্ধার করেছে পিবিআই।

বুধবার (১৯ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণকারী পিবিআই’র উপস্থিতি টের পেয়ে শাহিন মির্জা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জ পুলিশ সুপার(এসপি) মো.মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।

পিবিআই’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. ইয়াছিন মিয়ার মাদ্রাসা পড়ুয়া মেয়ে গত ১০ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১০টার দিকে জৈনপুর তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সামনে থেকে পিরোজপুর গ্রামের কুদরত আলী কুরজুর ছেলে শাহিন মির্জার নেতৃত্বে ৪/৫জনের একটি দল জোরপূর্বক মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর না পেয়ে ১৩ মার্চ অপহৃত কিশোরীর বাবা নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন।পরে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় বিজ্ঞ আদালত।

এরই ধারাবাহিকতায় আদালতের নিদর্শনা অনুযায়ী গত বুধবার বিকেলে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোপন সংবাদ ও তথ্য সূত্রে ভিত্তিতে আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পিবিআই।

অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। মেয়ের বিয়ের বয়স হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না।প্রেমে আর আবেগের টানে হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সুপার(এসপি) মো.মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...