শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

শ্রীমঙ্গলে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত অভিযান 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরের কয়েকটি স্থানে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের দ্বৈত বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারায় ০২ টি এবং  হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ১৯ ধারায় ০১ টি সহ মোট তিনটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সোমবার (১৭ই মার্চ) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরে বাজার মনিটরিং ও  ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ও ট্রাস্কফোর্স জেলার সদস্য সৈয়দ তোফাজ্জল হোসেন। ট্রাস্কফোর্স বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জেলা প্রশাসন সুত্রের বরাতে জানা যায়, ভেজাল খাদ্য পরিবেশন, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
ভোক্তাদের হয়রানিরোধে বাজার নিয়ন্ত্রণে জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিংয়ে নামেন মৌলভীবাজার জেলা প্রশাসন। রমজান মাস জুড়েই বাজার মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করেন। এ সময় শ্রীমঙ্গল থানা  পুলিশের একটি দল সহযোগিতায় ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...