শিরোনাম
সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল

শেষ রক্ষা হলো না.! অবশেষে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ 

 

বিশেষ প্রতিনিধি।।

 

শেষ রক্ষা হলো না, অবশেষে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন।ফতুল্লা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বন্দর উপজেলার মুছাপরের নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্টের’ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। তিনি এ মামলার ৮১ নম্বর এজহারভুক্ত আসামি।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, ফতুল্লা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছিল। তবে বিলম্বে আদালতে উপস্থিত হওয়ায় শুনানির তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গ উল্লেখ্য যে, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ এক সময়ের ওসমান পরিবার ঘনিষ্ঠ হয়েও গত উপজেলা পরিষদ নির্বাচনে ওসমান পরিবারকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে নৌকার প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  ওসমান পরিবার ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।মূলত এ কারণেই তার উপর ক্ষুব্দ ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হওয়া সরকারবিরোধী মামলায়ও আসামি করা হয়েছিল মাকসুদ হোসেনকে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...