শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

বড়লেখায় ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে চাচাশ্বশুর শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজা বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচাশ্বশুর কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কয়েছ গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গৃহবধু নিজ ঘরে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমেদকে আটক করেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানায়, ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...