শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত ৫ শতাধিক শিশু পেল ঈদের নতুন পোশাক

 

বিশেষ প্রতিনিধি।।

 

ঈদের আনন্দ ভাগ করে নিতে মানবতার ফেরিওয়ালা সাবেক কাউন্সিলর খোরশেদ এর তত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন পোশাক উপহার।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর তত্বাবধানে তার নিজ কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

বিগত বছরের ন্যায় এবারও ১৩ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ অসহায় পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে এবং বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন এ মানবতার ফেরিওয়ালা খোরশেদ।

ঈদে নতুন পোষাক পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশিতে আত্মহার তাদের সাথে আসা অভিভাবকরাও।

নতুন পোষাক পেয়ে ৪ বছরের শিশুর মা জানান, আমরা অত্যন্ত গরীব মানুষ। ঈদের সময় একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের নতুন পোষাক কেনাকাটা করবো কোথা থেকে। ঈদ আসলে শিশুরা নতুন কাপড়ের বায়না ধরে, তাও দিতে পারি না। এখানে নতুন জামা নিতে এসেছি।
মানবতার ফেরিওয়ালা খ্যাত বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খােরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। তার সেই নির্দেশনা থেকেই আমাদের আজকের এই আয়োজন। প্রতিবছরই এধরণের আয়োজন করার চেষ্টা করি মানব সেবায়।

তিনি আরও বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ এক সাথে ভাগাভাগি করে নিতে। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন শিশু বঞ্চিত না হয়। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন পোষাক পরে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।এতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা সফল হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...