শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা: ২২২৪ জনের নামে মামলা ভারতের ভিসা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, থাকছে যেসব নতুন সুবিধা ওএমএস কর্মসূচি শুরু: ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছে পোশাক শ্রমিকরা সেন্টমার্টিন ভ্রমণে মাত্রাতিরিক্ত জাহাজ ভাড়া নেয়ার অভিযোগ শেখ হাসিনা যেভাবে গেছেন, সেভাবেই ফেরাতে চায় ভারত নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের ব্যর্থ অভিযান দেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

কুষ্টিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্নহত্যা

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকাশ ইসলাম (২২) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার  (১২মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর গোপিনাথপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ইসলাম ওই ইউনিয়নের আমজাদ মোড় এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপিনাথপুর গোরস্তানের সামনে বালুর চরে একটি গাছে রশিতে ঝুলছিল যুবকের মরদেহ।এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আকাশের চাচাতো ভাই স্বপন বলেন, কিছুদিন যাবত আমার ভাইয়ের পারিবারিক সমস্যা চলছিল এ কারনে আজ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার এসআই(নিঃ) হাফিজুর রহমান বলেন,হরিপুর পদ্মা চরে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে।
এদিকে নিহত আকাশ আত্নহত্যার পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন,অল্প বয়সে শিশুটা মায়ের জন্য শিশুরা বাবা হারাইলো।আমার ছেলে ওয়াজ তার বাবা আমি আকাশ।আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ আক্রমণ করে এবং ওর মা আমার স্ত্রী ,আমার বউ আমার সাথে খুব খারাপ আক্রমণ হওয়ার কারণে আমি সুসাইট করতে বাধ্যতামূলক মূল্য সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ যেন সবার সাথে ভালোভাবে চলাফেরা করতে পারে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...