শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

বাউফলে যুবদল নেতার বাধায় ৭২ ঘণ্টা পর লাশ দাফন

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতার বাধার কারণে নির্ধারিত কবরস্থানে এক নারীর লাশ দাফন করা সম্ভব হয়নি। প্রায় ২০ ঘণ্টা পর অন্য জায়গায় লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই যুবদল নেতার নাম মো. আহাদুল ইসলাম ওরফে টিপু খান (৪৮)। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও নিহত পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদনপুরা গ্রামের চৌকিদার পরিবার ও খান পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার ( ৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী মোসা. রাশেদা বেগম (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাকে মতলেব চৌকিদারের বড় ভাই ও ভাবির কবরের পাশে দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের স্বজনরা।
খবর পেয়ে যুবদল নেতা টিপু খান লোকজন নিয়ে তাতে বাধা দেন। নিরুপায় হয়ে মৃত নারীর স্বজনরা বাউফল থানায় যান। সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে শনিবার সকাল ৯টার দিকে মৃত ওই নারীর এক স্বজন আবদুল মতলেব গাজীর জায়গায় লাশ দাফন করা হয়।
মারা যাওয়া নারীর একমাত্র ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) অভিযোগ করেছেন, তাদের পরিবারের সবার সিদ্ধান্ত ছিল পারিবারিক কবরস্থানে চাচা ও চাচির কবরের পাশে মায়ের লাশ দাফন করা হবে; কিন্তু যুবদল নেতা টিপু খানের কারণে তা সম্ভব হয়নি।
এ বিষয়ে যুবদল নেতা মো. আহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেখানে কবর দিতে চেয়েছিলেন, সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। কোনো বাধা দেইনি, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলছি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...