শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

দাদীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলীর ধাক্কায় প্রান গেল শিশু ইব্রাহিমের

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
শিশুর মৃত্যুর পর ট্রলিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা..! 
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার সময় দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি আনোয়ারা বেগম (৬৫)। আজ রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চৌড়হাস ফুলতলা স্টেডিয়ামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম ইসলাম সদর উপজেলার বটতৈল এলাকার আহসান হাবিবের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রলিচালকের সহযোগীকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল ইব্রাহিম। চৌড়হাস প্রতীতি বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির বালুভর্তি একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। এ সময় তার দাদি গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুর দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মডেল থানার ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী তরুণ সিজানকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির দাদির অবস্থা আশঙ্কাজনক। প্রতীতি বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রুমা বলেন, ‘চোখের সামনে ছাত্রের এমন মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ইব্রাহিমকে তার দাদি প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আজও এসেছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...